,

আলিয়ার কাছে ক্ষমা চাইলেন করণ

news-image

বিনোদন ডেস্ক : বহুমুখী প্রতিভার অধিকারী বলিউড নির্মাতা করণ জোহর। একাধারে তিনি পরিচালক, প্রযোজক, সঞ্চালক ও অভিনেতা। তাঁর নতুন পরিচয় হচ্ছে, তিনি এখন রেডিও জকি (আর জে)। আর তাঁর নতুন রেডিও শোয়ে চালু করেছেন তিনি ‘রিভার্স র‍্যাপিড ফায়ার কোশ্চেন রাউন্ড’। যেখানে শ্রোতারা প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন করণকে। সেরকমই একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে আলিয়ার কাছে ক্ষমা চাইলেন করণ। কিন্তু,কেন?

ইন্ডিয়া টুডের খবরে প্রকাশ, চলচ্চিত্রের জন্য অভিনেতা-অভিনেত্রীদের ওজন বাড়ানো বা কমানোর ব্যাপারে করণকে জিজ্ঞেস করলে তিনি আলিয়ার প্রসঙ্গ টানেন এবং তাঁর কাছে ক্ষমা চান। করণ বলেন, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবির জন্য আমি আলিয়াকে ওজন কমাতে বলি। কিন্তু বর্তমানে যখন আমি তাঁকে ওজনের ব্যাপারে হিস্টিরিয়াগ্রস্ত রোগীর মতো আচরণ করতে দেখি তখন নিজেকে অপরাধী বলে মনে হয়’।

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ছবির অডিশনের সময় আলিয়ার স্বাস্থ্য বেশ ভালোই ছিল। কিন্তু করণই তাঁকে বলেন বলিউডে টিকে থাকতে হলে ওজনকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। সে কথা স্মরণ করে করণ আরো বলেন, ‘সে এখন প্রতিদিন জিমে যায় এবং যদি সে দেখে তাঁর ওজন কিছুটা বেড়ে গেছে সে পাগল হয়ে যায়। আমি মনে করি এর জন্য আমি দায়ী। এখন আমি পিতা। আমি এই কথাটা কখনই ইয়াশ ও রুহিকে বলব না । আর আমি আলিয়ার কাছে এই কথাটি বলার জন্য ক্ষমা চাচ্ছি’।

এ ছাড়া প্রশ্নের উত্তরের শেষে করণ এটাও স্বীকার করেন যে অনেক সময় তিনি নিজেও ওজন নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে