,

এপ্রিলেই বিয়ের পিঁড়িতে সোনম!

news-image
বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মার পথেই হাঁটতে চলেছেন আরেক আলোচিত জুটি সোনম কাপুর ও আনন্দ আহুজা। চলতি বছরে বিয়ে করছেন তারা।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, আগামী এপ্রিলে বিয়ের পিঁড়িতে বসছেন সোনম-আনন্দ। ভারতের যোধপুরে হবে এ বিয়ে। খুব স্বল্প পরিসরে এর আয়োজন করা হবে। মাত্র ৩০০ অতিথি এতে উপস্থিত থাকবেন। কিন্তু এ জুটি বিয়ের ব্যাপারটি গোপন করছেন। বলা হচ্ছে, এটি সোনমের কাজিন মুহিত মারওয়ার বিয়ের আয়োজন। যেটিকে সবাই তাদের বিয়ে বলে ভুল করছেন।
দুই বছর ধরে বলিপাড়ায় সোনম ও আনন্দ আহুজার প্রেমের গল্প চলছে। প্রায়ই বিভিন্ন স্থানে দেখা যায় তাদের। এছাড়া পরস্পরের প্রতি ভালোলাগার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টসহ বিভিন্নভাবে প্রকাশ করেন তারা। সোনমের পারিবারিক অনুষ্ঠানেও নিয়মিত অতিথি হিসেবে থাকেন আনন্দ। যদিও প্রেমের বিষয়টি এখনো শিকার করেননি এ কথিত প্রেমিক জুটি।
সোনমের প্যাডম্যান ২৬ জানুয়ারি মুক্তি পাবে। এছাড়া বীরে দি ওয়েডিং সিনেমার শুটিংও করছেন তিনি, প্রযোজনা করছেন এ অভিনেত্রীর বোন রিয়া কাপুর।
খবর বলিউড লাইফ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে