,

চলতি বছর দেশে জন্ম নেবে ৪৮ হাজার রোহিঙ্গা শিশু

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশের ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গা পরিবারগুলোতে চলতি বছর প্রায় ৪৮ হাজার শিশু জন্ম নিতে যাচ্ছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের এক জরিপে এই তথ্য উঠে এসেছে।

জন্ম নেয়ার পর এই শিশুদের নানা রোগ ও পুষ্টিহীনতার ঝুঁকির আশঙ্কা করছে সংস্থাটি। স্থানীয় হিসেবে আশ্রয় নেয়া রোহিঙ্গা নারীদের ৭০ হাজারই গর্ভবতী। সে হিসেবে চলতি বছর ক্যাম্পে ৪৮ হাজার রোহিঙ্গা শিশুর জন্ম হতে যাচ্ছে বলে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেভ দ্য চিলড্রেন।

ক্যাম্পে অবস্থান করা রোহিঙ্গা আর নতুন করে জন্ম নেয়া শিশুদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বাড়তি অর্থ বরাদ্দ প্রয়োজন বলে মনে করছে সেভ দ্য চিলড্রেন।

গত বছর আগস্টে মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের পর দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। সরকারি হিসেব মতে বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা সাড়ে ছয় লাখেরও বেশি। জাতিসংঘের হিসেবে এদের ৬০ ভাগই নারী ও শিশু। সূত্র : ফক্স নিউজ ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে