,

তিতাস নদীর তীরে ইজতেমায় লাখো মুসল্লির ঢল,জুমার নামাজ আদায় 

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে  আঞ্চলিক ইজতেমায় লাখো মুসল্লির ঢল নেমেছে। সদর উপজেলার শালগাঁও-কালিশীমা চৌদ্দ মৌজা ঈদগাহ মাঠে ইজতেমার দ্বিতীয় দিন  লাখো মুসল্লির অংশগ্রহণে  শুক্রবার জুমার জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতিত্ব করেন ঢাকার কাকরাইল মসজিদের শুরা সদস্য মাওলানা রবিউল করিম।

তবে মাঠে জায়গা না পেয়ে অনেকেই মাঠ যাতায়তের মূল সড়ক ও
ইজতেমা সংলগ্ন তিতাস নদীর দুই তীরে বসে নামাজ আদায় করেন। জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সকাল থেকেই ইজতেমা মাঠে মুসল্লিদের ঢল নামতে থাকে।
এদিকে ইজতেমাকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। পোশাকধারী ও সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এছাড়া ইজতেমা মাঠ ও এর আশপাশ এলাকায় স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা।

টুঙ্গী বিশ্ব ইজতেমার আদলে শালগাঁও-কালিশীমা ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে আঞ্চলিক এ ইজতেমা। আগামীকাল শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিনদিনের এ ইজতেমা।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক