,

জামিন বাতিল: মেয়র সাক্কুর আত্মসমর্পণের নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কুকে অব্যাহতি দিয়ে বিশেষ আদালতের দেয়া আদেশ কেন অবৈধ হবে ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে এ মামলায় তার জামিন বাতিল করে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। পাশাপাশি বিচারিক আদালতে সাক্কু জামিন চাইলে জামিনের বিষয়টি বিবেচনা করতে বলেছেন আদালত।

দুর্নীতি দমন কমিশন দুদকের করা আবেদন শুনানি নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে গত সপ্তাহে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুকে অব্যাহতি দেয়ার বিরুদ্ধে রিভিশন আবেদন করেছিলাম। আজ এ বিষয়ে শুনানি নিয়ে এই আদেশ দেন। কিন্তু সাক্কুকে কত দিনের মধ্যে আত্নসমর্পণ করতে হবে তা বলা হয়নি।

এর আগে গত ২১ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা থেকে অব্যাহতি পান কুসিকের প্রথম মেয়র সাক্কু। বর্তমানে সাক্কুর বিরুদ্ধে আর কোনো মামলা নেই। ঢাকার ৮নং বিশেষ জজ আদালতের বিচারক শামীম আহম্মদ তাকে অব্যাহতি প্রদান করেন।

জানা গেছে, চার কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৯৩৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন ও এক কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। পরে ওই অভিযোগে ২০০৮ সালের ৭ জানুয়ারি রাজধানীর রমনা থানায় দুদকের তৎকালীন সহকারী পরিচালক শাহিন আরা মমতাজ মামলা করেন। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি সাক্কুর বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

গত ৩০ মার্চ কুসিকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু। টানা দ্বিতীয়বারের মতো মেয়রের দায়িত্ব নেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে