সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে ছাড়াই সন্তানের মা হতে চান একতা কাপুর

news-image

বিনোদন ডেস্ক : বড় পর্দায় তো বটেই, ছোট পর্দায়ও তার রাজত্ব। তাকে বলা হয়, ‘ডেইলি সোপ কুইন’। টিভি সিরিয়ালের এক নতুন মাত্রা যোগ করেছেন তিনি। সেই সঙ্গে তাল মিলিয়ে প্রযোজনা করছেন সিনেমাও। কিন্তু বয়স তো থেমে নেই। নেই কোনো জীবন সঙ্গী। আর তাই সন্তানের কথা ভাবছেন একতা কাপুর! তবে বিয়ে ছাড়াই!

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ একতা কাপুর বলেন, আমি একটি বিষয় জানি যে আমার সন্তান চাই, কিন্তু বিয়ে নয়। আমি জানি না কেন? আমার কাছে নিজের জন্য সময় নেই। আমি সময় পেলে স্পা যেতে চাইবো।’

এর কারণ হিসেবে ৪২ বছর বয়সী অভিনেত্রী বলেন, আমার বন্ধুরা যারা বিয়ে করেছিল, সকলেই এখন তালাকপ্রাপ্ত। ইদানিং এতো ডিভোর্স দেখতে দেখতে মনে হয়, আমার ধৈর্য অনেক বেড়ে গেছে। মনে হয়, আমি অন্তত অপেক্ষা করতে শিখেছি। একটা বিষয় খুব পরিষ্কার, বিয়ে কবে করবো জানি না, তবে আমি সন্তানের মা হতে চাই।’

একতা কে জিজ্ঞেস করা হয়েছিল তার ভাই তুষার এবং ভালো বন্ধু কারণ জোহার বাবা হয়েছেন। তখন একতা বলেন, তিনি জানেন না এটা কখন সম্ভব হবে। তবে এখন তিনি খুব ব্যস্ত।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা