,

যৌন হেনস্তা নিয় মুখ খুললেন শ্রুতি

news-image

বিনোদন ডেস্ক : মাঝে মধ্যেই ঘটনা ঘটে; তবে খবর রটে আর ক’টারই! এখন হয়তো পরিস্থিতি কিছুটা বদলেছে। মুখ খুলতে শুরু করেছেন বলিউড তারকারা।

রাধিকা আপ্তে, টিসকা চোপড়া, বিদ্যা বালানের পর এবার যৌন হেনস্তা নিয়ে অভিনেত্রী শ্রুতি শেঠও কথা বললেন বলে জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।

টিনসেল টাউনের এই জনপ্রিয় অভিনেত্রী বলেন, যৌন হেনস্তা নিয়ে মুখ খুলতে, প্রতিবাদ করতে প্রায় ২৫ বছর সময় নিয়েছে হলিউড। বলিউডের ক্ষেত্রে এক্ষেত্রে আরও বেশি সময় লাগবে।

যৌন হেনস্তা নিয়ে মুখ খুলতে বলিউডের আরও ৫০ বছর বেশি সময় লাগবে বলেও মন্তব্য করেন শ্রুতি শেঠ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এসব নিয়ে মুখ খোলেন শ্রুতি।

বিষয়টি নিয়ে সেখানে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, যৌন হেনস্থা নিয়ে মুখ খুলতে হলিউড ২৫ বছর সময় নিয়েছে। বলিউডের সময় লাগবে তার দ্বিগুন। শুধু তাই নয়, যৌন হেনস্থা নিয়ে বলিউড যদি কখনও মুখ খোলে, তাহলে তিনি বেশ অবাক হবেন বলেও মন্তব্য করেন শ্রুতি।

যৌন হেনস্তা নিয়ে সম্প্রতি মুখ খোলেন ‘তুমহারি সুলু’-র অভিনেত্রী বিদ্যা বালান। তিনি বলেন, প্রথম অডিশন দিতে গিয়ে পরিচালকের অশ্লীল নজরের মুখোমুখি হতে হয়েছিল তাকে। বিদ্যার ওই মন্তব্যের পর বেশ শোরগোল শুরু হয় বলিউডে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে