রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোশাররফ হোসেন ভূঁইয়া রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান

news-image

নিউজ ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে শিল্প মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়াকে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মোশাররফ হোসেন ভূঁইয়াকে দুই বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

পদ্মা সেতু প্রকল্প নিয়ে জটিলতার সময় সেতু বিভাগের সচিব ছিলেন তিনি।

১৯৮১ সালের বিসিএস ব্যাচের কর্মকর্তা মোশাররফ হোসেন ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পান। একই বছরের ২৯ জুলাই পদোন্নতি পেয়ে সচিব হন তিনি।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেয় সরকার।

মোশাররফ হোসেন ভূঁইয়া ১৯৫৭ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার সদর উপজেলার বালুসাইর গ্রামে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা