,

মৌলভীবাজারে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ আহত ৪

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার সকাল ১০টা ১০ মিনিটে উপজেলার বিজিবি ক্যাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজন বিদেশি নাগরিক রয়েছেন। অন্য দুজন হলেন ফ্লাইট লেফটেন্যান্ট মেহেদী ও সিনিয়ির ওয়ারেন্ট অফিসার ফরহাদ।

বৈরি আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

বিজিবি ৪৬ এর সিও মেজর খালেদ জানান, এ বিষয়ে পরে ব্রিফ করা হবে।

দুর্ঘটনার পর আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে