,

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে ৬৭ লাখ বই বিতরণ

news-image
নিজস্ব প্রতিনিধি : পহেলা জানুয়ারি সারাদেশের মত ব্রাহ্মণবাড়িয়ায় পাঠ্যপুস্তুক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই দিনে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে ৬৭ লক্ষ নতুন বই বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে এ উপলক্ষে জেলা শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় বই বিতরণ উৎসবের।

এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পৌরসভার মেয়র নায়ার কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হানিফ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক প্রমুখ। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।


এ বছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রাথমিক স্তরে ২৫ লাখ ২ হাজার ৪ শত ৯৫টি বইসহ মাধ্যমিক পর্যায়ে মোট ৬৭ লাখ বই বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক