,

রাজশাহীতে পিস্তলসহ যুবক আটক

news-image
পাপন সরকার শুভ্র, রাজশাহী : রাজশাহী নগরীর সাগড়পাড়া এলাকা থেকে পিস্তলসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে
১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো, টিকাপাড়া এলাকার মিশাল (২৫)।
জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ডিবি আরএমপি’র একটি টিম সাগড়পাড়া
টিকাপাড়া এলাকায় টহল চালায় । এ সময় ৩জন আরোহীসহ একটি মোটরসাইকেল বেপরোয়া
গতিতে চলতে দেখে তাদের থামার জন্য সিগন্যাল দেয়। এ সময় মোটরসাইকেলের
পেছনে বসা ২জন আরোহী নেমে দৌড়ে পালিয়ে গেলেও
মিশালকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ২ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ
১টি পিস্তল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে