সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় শাহজালালে শিডিউল বিপর্যয়

news-image

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সব ধরনের ফ্লাইটে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে অধিকাংশ এয়ারলাইন্সের ফ্লাইট ওঠা-নামা বিলম্বিত হচ্ছে। বিমানবন্দরে অপেক্ষার প্রহর গুনছেন যাত্রীরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, রিজেন্ট, নভোএয়ার ও ইউএস বাংলাসহ কয়েকটি বিমান পরিবহন সংস্থার ফ্লাইটের শিডিউল পরিবর্তন করা হয়েছে। শিডিউল বিলম্বের শিকার যাত্রীরা বিমানবন্দরে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে ফ্লাইট শিডিউল পরিবর্তিত হয়েছে। প্রত্যেকটি ফ্লাইট কমপক্ষে দুই থেকে আড়াই ঘণ্টা পর্যন্ত দেরিতে অবতরণ করছে।

শাহজালাল বিমানবন্দরের সিভিল এভিয়েশন অথরিটির ইনকুয়ারি শাখা থেকে জানানো হয়, সব রুটের ফ্লাইট শিডিউল পরিবর্তিত হয়েছে। কমপক্ষে আড়াই ঘণ্টা থেকে ৫ ঘণ্টা পর্যন্ত দেরিতে ছাড়ছে ফ্লাইটগুলো।

ইনকুয়ারি শাখার কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, অধিকাংশ ফ্লাইটের শিডিউল লণ্ডভণ্ড হয়ে গেছে। কুয়াশা না কমা পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকতে পারে।

সিভিল এভিয়েশন অথরিটির অ্যানাউন্সমেন্ট শাখার ইনচার্জ সানজিদা আক্তার জানান, সকাল থেকেই এ অবস্থা চরম আকার ধারণ করে। এখন পর্যন্ত কিছু ফ্লাইট অবতরণ করলেও, ছেড়েছে দেরিতে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে একই অবস্থা। যথাসময়ে ফ্লাইট না ছাড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা