,

এক যুগ পর একসঙ্গে ঋতুপর্ণা-অভিষেক

news-image

প্রায় এক যুগ পর একসঙ্গে পর্দায় ফিরছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।

পরিচালক অনিন্দ্যবিকাশ দত্তের ‘নীলাচলে কিরীটী’ সিনেমা দিয়েই তারা অনস্ক্রিনে আসছেন বলে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়।

তবে এই ছবিতে জুটি হিসেবে নয়, দু’টি ভিন্ন চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা ও অভিষেককে।

অনিন্দ্য বললেন, ‘আগের ছবি কালো ভ্রমরে কিরীটীর বিয়ে পর্যন্ত দেখিয়েছিলাম। এবার সে পুরীতে গিয়েছে হনিমুনে। সেখানে গিয়ে এক পুরনো দাদা কালী সরকারের সঙ্গে দেখা হয়। কালী নিখোঁজ হয়ে যান। তার পরই রহস্যের শুরু। এই কালীর চরিত্রে রয়েছেন অভিষেক। আর এক হোটেল মালিকের চরিত্র করেছেন ঋতুপর্ণা।’

নীহাররঞ্জন গুপ্ত সৃষ্ট এই গোয়েন্দা কিরীটী রায় অন্য বাঙালি গোয়েন্দাদের মতো নন। ইনি একটু সাহেবি ধাঁচের।

নীহাররঞ্জনের বর্ণনা অনুযায়ী কিরীটী রায় প্রায় সাড়ে ছ’ফুট লম্বা, মেদহীন শরীর, গৌরবর্ণের অধিকারী, ব্যাক ব্রাশ করা চুল, চোখে কালো ফ্রেমের চশমা, মাথায় হ্যাট এবং গায়ে ওভারকোট। নীহাররঞ্জন গুপ্ত ইচ্ছে করেই একটু সাহেবি ধাঁচের করে তৈরি করেছিলেন তার বাঙালি গোয়েন্দাকে। আর তাকে পর্দায় ফুটিয়ে তুলতে আগের বারের মতোই ইন্দ্রনীল সেনগুপ্তকে বেছে নিয়েছেন পরিচালক।

নীহাররঞ্জনের ‘বসন্ত রজনী’ গল্পের ওপর তৈরি হয়েছে চিত্রনাট্য। পুরীতে হয়েছে বেশিরভাগ শুটিং।

অনিন্দ্যর কথায়, ‘পুরীতে অনেক নতুন জায়গা এক্সপ্লোর করেছি আমরা। যার পুরো কৃতিত্ব চিত্রগ্রাহক হরেন্দ্র সিংয়ের।’

একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শান্তিলাল মুখোপাধ্যায়। সব কিছু ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে আগামী ১১ জানুয়ারি।

এ জাতীয় আরও খবর

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২