,

সেরা একশোর তালিকায় শীর্ষে রয়েছেন সালমান খান

news-image

বিনোদন ডেস্ক : ফোর্বস প্রকাশ করল তাদের ২০১৭ সালের ভারতের সেরা একশো সেলিব্রিটির তালিকা। তবে গতবছর যিনি ছিলেন প্রথমস্থানে, এবারও তিনি রয়েছেন প্রথমে।

বলিউডের ভাইজান সালমান খান।
যদিও এবছর বদলে গিয়েছে মূল্যায়নের মাপকাঠি। আগে তারকাদের আয় ও জনপ্রিয়তার বিচারে ফোর্বস নিজেদের তালিকা ঠিক করত। এবছর থেকে আয় ও তারকার বয়সকে মাপকাঠি করা হচ্ছে র‍্যাঙ্কিং স্থির করার জন্যে। সবকিছু বিচার করেও, এবছর শীর্ষে রয়েছেন সালমান। তারপর রয়েছেন শাহরুখ খান, বিরাট কোহলি এবং অক্ষয় কুমার। তাঁদের স্থান যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ। গতবছরের তুলনায় উন্নতি হয়েছে শচিন তেন্ডুলকারের। এবার তাঁর র‍্যাঙ্কিং পাঁচে রয়েছে।

র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে মহেন্দ্র সিংহ ধোনির।
অভিনেত্রীদের মধ্যে দীপিকা পাড়ুকোন, যিনি গতবছর প্রথম দশ জনের মধ্যে ছিলেন, এবছর তাঁর র‍্যাঙ্ক একাদশ। মূলত পদ্মাবতীর মুক্তি না পাওয়া এবং তাকে কেন্দ্র করে বিতর্কের জেরে এই অবনতি হয়েছে, মত বিশেষজ্ঞদের। একমাত্র অভিনেত্রী যিনি ফোর্বসের প্রথম দশজনের তালিকায় রয়েছেন, তিনি হলেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি রয়েছেন সপ্তমে। দশ জনের মধ্যে রয়েছেন আমির খান। নীচে নেমে গিয়েছে অমিতাভ বচ্চনের স্থান।

প্রথম পাঁচ তারকার আয় যথাক্রমে ২৩২.৮৩ কোটি টাকা, ১৭০.৫০ কোটি টাকা, ১০০.৭২ কোটি টাকা, ৯৮.২৫ কোটি টাকা এবং ৮২.৫০ কোটি টাকা।

বাহুবলী ২ খ্যাত প্রভাস রয়েছেন ২২ নম্বর স্থানে। বিতর্কের জন্যে চর্চার কেন্দ্রে থাকা কঙ্গনা রানাউত রয়েছেন ২৬ নম্বরে। আনুশকার শর্মার স্থান ৩২। তবে দক্ষিণে রজনীকান্তের ভক্তদের জন্যে দুঃখের খবর। দক্ষিণী সুপারস্টার এবছর ১০০ সেলিব্রিটির তালিকাতেই স্থান পাননি। গত বছর তিনি ছিলেন ৩০ নম্বর স্থানে। এবছর তাঁর একটি ছবি ছিল ২.০, সেটারও মুক্তি পিছিয়ে গিয়েছে ২০১৮ সালে। তাই হয়তো আগামী বছর ফের তাঁকে দেখা যাবে ১০০ সেলিব্রিটির তালিকায়।

কারিনা কাপুর রয়েছেন ৪৭ নম্বর স্থানে, সোনাম কাপুর ও ক্যাটরিনা কাইফের স্থান যথাক্রমে ৫৫ ও ৫৬। – এবিপি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে