,

পদত্যাগ করেছেন এবি ব্যাংকের চেয়ারম্যানসহ ৩ পরিচালকের পদত্যাগ

news-image

নিউজ ডেস্ক : মালিকানা পরিবর্তনের গুঞ্জনের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ পরিচালনা পর্ষদের তিন সদস্য পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার রাজধানীর লো মেরিডিয়ানে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাদের পদত্যাগপত্র অনুমোদিত হয়।

পদত্যাগকারী অন্য দুই সদস্য হলেন- ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ ও ফাহিমুল হক। তবে ‘শারীরিক অসুস্থতার’ জন্য সভায় অনুপস্থিত ছিলেন পদত্যাগী চেয়ারম্যান ওয়াহিদুল হক।

তিনি বলেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী মেয়াদ পূর্ণ হওয়ায় পদত্যাগ করেছি।

২০০৭ সালের ডিসেম্বরে পরিচালক হিসেবে যোগদানের পর পরের মাসেই চেয়ারম্যানের দায়িত্ব পান ওয়াহিদুল হক। এর থেকে চেয়ারম্যান হিসেবে টানা দায়িত্ব পালন করছেন তিনি।

এদিকে এজিমের পর এবি ব্যাংকের পরিচালনা পর্‌ষদের বৈঠক চলছে, যেখানে তিন পরিচালক বাছাই করা হবে।

ইসলামী ব্যাংক, শাহজালাল ব্যাংক ও এক্সিম ব্যাংকসহ দেশের কয়েকটি ব্যাংকিং খাতে মালিকানা বদল নিয়ে গত কিছুদিন ব্যাংক খাতের শেয়ারে অস্থিরতা রয়েছে। বিভিন্ন গ্রুপ অব কোম্পানিজের পক্ষ থেকে পুঁজিবাজার থেকে শেয়ার কিনে বিভিন্ন ব্যাংকের মালিকানায় প্রবেশ করছে বলেও খবর এসেছে।

এর মধ্যে গত মাসের ২০ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির তিন কোটি ৩৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে, যার মূল্য ৮৫ কোটি টাকারও বেশি। অন্তত দুবছরের মধ্যে এবি ব্যাংকের এত শেয়ার হাতবদল হয়নি।

এর আগে গত ৩১ মার্চ সর্বোচ্চ দুই কোটি ৮১ লাখ শেয়ার হাতবদল হয়েছিল।

তখন দেশি-বিদেশি যৌথ উদ্যোগে বাংলাদেশের বেসরকারি খাতের প্রথম ব্যাংক এবি ব্যাংকের মালিকানা পরিবর্তনের গুঞ্জন তৈরি হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে