,

৭ ঘণ্টা পর শাহজালালে বিমান চলাচল স্বাভাবিক

news-image

নিজস্ব প্রতিবেদক : ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশা কমে যাওয়ায় আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার পর বিমান চলাচলের অনুমতি দেয় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

পরিস্থিতি স্বাভাবিক হলে প্রথমে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-১০১ ফ্লাইটটি সকাল ৯টা ২০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। এরপর থেকে বিলম্বিত ফ্লাইটগুলো একর পর এক উড্ডয়ন ও অবতরণ করতে থাকে বলে জানা গেছে।

এর আগে বুধবার রাত সোয়া ২টার পর থেকে বিমান চলাচল বন্ধ করা হয়। এতে দেশি-বিদেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সবকয়টি ফ্লাইটের সিডিউল বিপর্যয়ের শিকার হয়েছে বলে জানা গেছে। আটকে পড়া এসব বিমানের যাত্রীদের বিভিন্ন এয়ারলাইন্সের পক্ষ থেকে হোটেলে রাখা হয়। কয়েকটি এয়ারলাইন্সের যাত্রীরা বিমানবন্দরেই অপেক্ষায় ছিলেন।

বিমান চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিউটি সিকিউরিটি অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউল হক। তিনি বলেন, ঘন কুয়াশায় রানওয়েই ঠিকমত দেখা যাচ্ছিলো না। এখন কুয়াশা কেটে যাওয়ায় বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে মঙ্গলবার রাত সোয়া ১২টা থেকে বুধবার সকাল সোয়া ১০টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে ১০ ঘণ্টা অচল ছিলো শাহজালাল বিমানবন্দর। এসময় মোট ৩৩টি ফ্লাইট সিডিউল বিপর্যয়ের শিকার হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে