,

পরিচয় নিশ্চিত না হয়ে হোটেলকক্ষ ভাড়া নয়

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানী এলাকার বেশ কয়েকটি আবাসিক হোটেলে তরুণীদের ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় অস্বস্তিতে পড়েছে প্রশাসন। এ অবস্থায় বনানী ও গুলশান এলাকার হোটেল কর্তৃপক্ষদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৈঠকে হোটেলকক্ষ ভাড়া দেওয়ার আগে বিবাহিত দম্পতির বিষয়ে নিশ্চিত হতে বলা হয়েছে। এছাড়া অবিবাহিত কাউকে ভাড়া দিতে হলে নাম-পরিচয় এবং সম্পর্ক নিশ্চিত হওয়ার নির্দেশনা দিয়েছে পুলিশ।

বনানী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে ডিএমপি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গুলশান বিভাগের ডিসি মোস্তাক আহমেদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসন্ন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সার্বিক নিরাপত্তায় এ বৈঠক অনুষ্ঠিত হলেও প্রধান আলোচনার বিষয় ছিল হোটেলগুলোতে তরুণীদের ডেকে নিয়ে ধর্ষণের ঘটনা। বৈঠকে বনানী ও গুলশান এলাকার প্রায় সব আবাসিক হোটেল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বিবাহিত দম্পতি ছাড়া হোটেলকক্ষ ভাড়া দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি নির্দেশনা দিয়েছেন ডিসি। অবিবাহিত কেউ কক্ষ ভাড়া করলে তাদের মধ্যে সম্পর্ক এবং বাধ্যতামূলকভাবে জাতীয় পরিচয়পত্র দেখে পরিচয় নিশ্চিত হতে বলা হয়েছে।

এছাড়াও প্রতিটি হোটেলে বাধ্যতামূলকভাবে সিসি টিভি ক্যামেরা লাগিয়ে গতিবিধি লক্ষ্য রাখতে হবে। প্রবেশপথে থাকতে হবে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর।

এ বিষয়ে জানতে চাইলে বুধবার (২০ ডিসেম্বর) বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানান, ধর্ষণের ঘটনাসহ সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে হোটেল কর্তৃপক্ষকে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সবশেষ গত ১৩ ডিসেম্বর ধর্ষণের অভিযোগে সঙ্গীতশিল্পী আনুশেহ আনাদিলের ভাই কুশান ওমর সূফির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বনানী থানায় মামলা (নম্বর-১৪) দায়ের করেন এক তরুণী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে