,

৫ টাকা দিয়ে শিশুকে ধর্ষণ!

news-image

পাবনা প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুরে সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে তাঁত ব্যবসায়ী ওই আসামি পলাতক রয়েছে। শিশুটিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই ঘটনায় মঙ্গলবার বিকেলে এনায়েতপুর থানায় মামলা করা হয়েছে।

শিশুর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে দৌলতপুর ইউনিয়নের বাবুপুর দক্ষিণপাড়ার তাঁত ব্যবসায়ী এমামুল হক (৩০) ওই শিশুর হাতে পাঁচ টাকা দিয়ে মোবাইলে সিনেমা দেখানোর কথা বলে তার পরিত্যক্ত তাঁত কারখানায় নিয়ে যায়। এরপর শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি অচেতন হয়ে পড়লে এমামুল পালিয়ে যায়। পরে শিশুটির জ্ঞান ফিরলে অসুস্থ অবস্থায় বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। রাতেই তাকে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়। অবস্থার মারাত্মক অবনতি হলে রোববার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (গাইনি ও অবস) ডা. আফরোজা খাতুন বলেন, ধর্ষণের ঘটনায় শিশুটি হাসপাতালে ভর্তি হয়। তার শারীরিক পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

এ ব্যাপারে বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার রেজা সারোয়ার মামলার সত্যতা নিশ্চিত করে জানান, এনায়েতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে