সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তৈমুরের জন্মদিনে নবাবী আয়োজন

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুরের একমাত্র পুত্র তৈমুর আলী খান। রাত পেরুলেই ২০ ডিসেম্বরেই তৈমুরের বয়স হবে এক বছর। তার জন্মদিনকে ঘিরে চলছে নবাবী স্টাইলে সব আয়োজন। তারই অংশ হিসেবে ছোট নবাব ঘোড়ায় বসে নবাবিয়ানাটাও শিখে নিচ্ছে বেশ মন দিয়ে। পাতৌদি পরিবারের নবাব বলে কথা!

তাই একটু নবাবিয়ানা তো দেখাতেই হয়। পাতৌদি প্রাসাদে গিয়ে ধরা পড়ল ছোট তৈমুরের সেই নবাবিয়ানা। পাতৌদি প্রাসাদ চত্বরে ঘোড়ায় চড়তে দেখা গেল তৈমুরকে, তাকে সঙ্গে নিয়ে ঘোড়ায় উঠেছিলেন নবাব সাইফ আলি খান। পাতৌদির ছোট নবাব সবে মাত্র এক বছরে পা রাখবে, তাই তাকে একা ছাড়েননি মা কারিনা কাপুর খানও। চায়ের পেয়ালা হাতে সাইফ এবং তৈমুরকে ভালোভাবেই খেয়াল রাখছিলেন নবাব বাড়ির গিন্নি।

তৈমুরের ঘোড়ায় চড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেন বেবো। ছবিটি শেয়ারের সাথে সাথে তৈমুর ভক্তরা ৩০ মিনিটে আট হাজার লাইক দিয়ে ফেলেছেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ ডিসেম্বর ভোরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সাইফ-কারিনার প্রথম ছেলে তৈমুরের জন্ম হয়। ২০০৮ সালে ‘তাশান’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন সাইফ ও কারিনা। ২০১২ সালের ১৬ তারা বিয়ে করেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা