সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার এমপি গোলাম মোস্তফা মারা গেছেন

news-image

সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি।

জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা থেকে এবং গাইবান্ধা জেলার পুলিশ সুপার মাশরুকুর খালেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মাশরুকুর খালেদ বলেন, এমপি সাহেব ঢাকার সিএমএইচে মারা গেছেন। তিনি গত এক মাস ধরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। যথাযথ প্রক্রিয়া শেষে তার মরদেহ ঢাকা থেকে গাইবান্ধায় এনে দাফন করা হবে।

গত ১৮ নভেম্বর সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় গোলাম মোস্তফার মাইক্রোবাসের সঙ্গে ঢাকাগামী যাত্রীবাহী লোটন এন্টারপ্রাইজের বাসের সংঘর্ষ হয়। এতে সংসদ সদস্য ও তার গাড়ির আরোহীরা আহত হন।

গোলাম মোস্তফা মাথায় গুরুতর আঘাত পান। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর আশঙ্কাজনক অবস্থায় এমপিকে ঢাকার আগারগাঁও নিউরো মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থার আরো অবনতি হলে তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। এমপি লিটনের মৃত্যুর পর ওই আসনটি শূন্য ঘোষণা করা হয়। ওই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ। এরপর ২২ মার্চের উপনির্বাচনে জয়ী হন তিনি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা