,

রানী মুখার্জি ২২ বছর ধরে যে সমস্যায় ভুগছেন

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা রানী মুখার্জি দীর্ঘ ২২ বছর ধরে এক শারীরিক সমস্যায় ভুগছেন। অথচ এত দিন এই সমস্যা তিনি সবার কাছ থেকে লুকিয়ে রেখেছেন। কিন্তু এখন তিনি সাংবাদিকদের সামনে তাঁর এই সমস্যার কথা বললেন। আগামী বছর মুক্তি পাচ্ছে রানীর ছবি ‘হিচকি’। আর এই ছবিতে নাকি তাঁকে তোতলাতে দেখা যাবে। সবচেয়ে অবাক করার বিষয় যে ‘হিচকি’ ছবিতে রানীর অভিনীত চরিত্রটি নাকি তাঁর বাস্তব জীবন নিয়ে!

সম্প্রতি রানী বললেন, ‘আমি আমার তোতলানোর সমস্যা নিয়ে রীতিমতো সচেতন থেকেছি। তবে আমি এখন সমস্যাটা কাটিয়ে উঠেছি। ২২ বছর ধরে আমি তোতলানোর সমস্যায় ভুগছি, তা অনেকেই টের পায়নি। এমনকি আমার টিমও অনেক বছর এ সম্পর্কে কিছু জানেনি। কেউ যাতে ধরতে না পারে, তার জন্য আমি অনেক কিছু করেছি। অনেক চেষ্টা করে আজ আমি এ সমস্যা থেকে মুক্তি পেয়েছি।’

শুটিংয়ের সময় আর সংলাপ বলার ক্ষেত্রে রানী খুব সচেতন থাকতেন। আর সংলাপ বলার সময় কোথায় থামতে হবে, সে ব্যাপারে খুব খেয়াল রাখতেন। প্রযোজক-পরিচালক আদিত্য চোপড়ার স্ত্রী রানী বলেন, ‘আমি জীবনের সব ক্ষেত্রে ইতিবাচক দিক দেখতে চেষ্টা করি। আর তার সুফল পেয়েছি। আমার মেয়ে আদিরার মুখে যখন হাসি দেখি, তখন আমি বেশি খুশি হই। আর আদিরার জন্য আমি আমার বাবার মৃত্যুর শোক কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারছি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে