,

গফরগাঁওয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে দুই স্কুলছাত্রকে ছুরিকাঘাত

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে দুই স্কুলছাত্রকে ছুরিকাঘাত করা হয়েছে। তারা হলো রিফাত মিয়া (১৫) ও জসিম উদ্দিন (১৩)।

রিফাত গফরগাঁও ইসলামিয়া স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। জসিম রুস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ ঘটনায় প্রান্ত নামের এক স্কুলছাত্র জড়িত। সে ময়মনসিংহ মুকুল নিকেতন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খান জানান, আহতদের প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে রিফাতকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরো জানান, সকাল সাড়ে ১০টার দিকে ইসলামিয়া সরকারি হাই স্কুল মাঠে চলছিল বিজয় দিবসের অনুষ্ঠান। কুচকাওয়াজ চলাকালে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের রতন মিয়ার ছেলে রিফাত মিয়া ও মুর্শিদ মিয়ার ছেলে জসিমকে ছুরিকাঘাত করা হয়।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলম আরা বেগম জানান, ঘটনার সময় তিনি স্কুলমাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে ছিলেন। রিফাতকে ছুরি দিয়ে আঘাত করা হয়। তাকে গফরগাঁও উপজেলা হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, রিফাতের বুকের বাম পাশে ছুরি দিয়ে আঘাত করা হযেছে।

এ জাতীয় আরও খবর

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি