সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেফতার হচ্ছেন আরশি খান!

news-image

বিনোদন ডেস্ক : বিগ বসে আসার আগে তুমুল বিতর্কে জড়িয়েছিলেন এই মডেল। বিগ বসের ঘরে প্রবেশের পরও তৈরি করেছেন নতুন বিতর্ক। আর এসব কীর্তি কলাপই তাকে ফেলেছে আইনি প্যাচে। অনেকের ধারণা, এবারের প্যাচে তাকে কারাগারেও যেতে হতে পারে!

বিতর্কিত এই মডেল-অভিনেত্রী হলেন আরশি খান। কয়েক বছর আগে অর্ধনগ্ন শরীরে ভারত এবং পাকিস্তানের পতাকা এঁকে বিতর্কের ঝড় তোলেন বিগ বসের এই প্রতিযোগী। এরপর জলন্ধরের এক আইনজীবী তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলা এখনও চলছে। মামলায় আদালতে হাজির হওয়ার কথা ছিল আরশি খানের।

কিন্তু তিন মাস আদালতে হাজিরা দিচ্ছেন না তিনি। আর আদালতে হাজির না হওয়ার কারণেই সোমবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। জিনিউজ বলছে, আদালতের পক্ষ থেকে এমনও বলা হয়েছে, প্রয়োজনে বিগ বসের ঘর থেকেই গ্রেফতার করতে হবে আরশিকে।

তাহলে কী সালমান খান উপস্থাপিত জনপ্রিয় শো থেকেই গ্রেফতার করা হবে আরশি খানকে?

তেমন আশঙ্কা আপাতত নেই। কারণ আদালতের নির্দেশের ওপর স্থগিতাদেশ জোগাড় করেছেব আরশির আইনজীবী। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত গ্রেফতারি পরোয়ানার ওপর স্থগিতাদেশ দিয়েছেন বিচারক।

১৪ জানুয়ারি বিগ বসের ফাইনাল রাউন্ড। সে পর্যন্ত বিগ বসে থাকছেন আরশি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা