,

মীনাকুমারীর বায়োপিকে সানি লিওন

news-image

বিনোদন প্রতিবেদক : বলিউডে নন্দিত নাম মীনাকুমারী। তাকে বলিউডের ‘ট্র্যাজেজি কুইন’ বলা হয়। মদের প্রতি আসক্তি থেকে শারীরিক অবনতির কারণে মাত্র ৩৮ বছর বয়সেই মৃত্যু হয়েছিল ৬০’র দশকের এই জনপ্রিয় অভিনেত্রীর।

এবার এই অভিনেত্রীর বায়োপিক তৈরি করা হচ্ছে বলিউডে। পরিচালক করণ রাজদান এই ছবি তৈরির ইচ্ছা প্রকাশ করেছেন। সেই ছবিতে মীনাকুমারীর ভূমিকায় অভিনয় করবেন সেক্স সিম্বল তারকা সানি লিওন।

এর আগে এই চরিত্রের জন্য মাধুরী দিক্ষীত ও বিদ্যা বালানকে প্রস্তাব দেয়া হয়েছিলো। নানা কারণে পরিচালক তাদের নিতে পারেননি। অবশেষে তিনি জানালেন, সানিই হবেন মীনাকুমারী। কারণ তিনি ছবটি করতে দারুণ উৎসাহ প্রকাশ করেছেন। আর মীনাকুমারীর মতো সাহসী চরিত্রে সানি লিওনকেই মানাবে। মুম্বাই টাইমসের খবর অন্তত এমনটাই বলছে।

সানিকে নিয়ে করণ আরও বলেছেন, ‘একমাত্র সানিই অতি সাহসের সঙ্গে আমাকে কবে থেকে ছবির শুটিং শুরু হচ্ছে জিজ্ঞেস করেছেন। আমি ছবি নিয়ে মাধুরী ও বিদ্যার সঙ্গে আলোচনা করেছি। কিন্তু সেটা কাজে আসেনি।’

সানির এমন চরিত্রে অভিনয় করার ইচ্ছা প্রকাশে ইন্ডাস্ট্রির অনেকেই হতবাক। অনেকে আবার বিষয়টিকে গুরুত্ব দিয়েও দেখছেন। তাদের মতে, পর্ন ছবি থেকে বলিউডে প্রবেশের পর, এমন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেননি সানি। এই পরিস্থিতিতে মীনাকুমারীর মতো একজন অভিনেত্রীর বায়োপিকে অভিনয় করার সুযোগ, সানির হাতে চাঁদ পাওয়ার মতো। মীনাকুমারীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে রীতিমত উচ্ছ্বাসে ভাসছেন সানি লিওন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে