,

রংপুর সিটি নির্বাচনে তৃতীয় লিঙ্গের প্রার্থী হলেন নাদিরা

news-image

রংপুর প্রতিনিধি : সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে তৃতীয় লিঙ্গের নাদিরা খানম নামের একজন প্রার্থী হয়েছেন।১৮, ২০ ও ২২ নম্বর ওয়ার্ডে মোবাইল ফোন প্রতীক নিয়ে সাত জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

রংপুর সিটি করপোরেশ নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২১ ডিসেম্বর। ১৮ বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন নাদিরা। নাদিরার বাড়ি দিনাজপুরে বাড়ি হলেও তিনি রংপুর নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বালাপাড়া এলাকায় বসবাস করেন।

এ বিষয়ে রংপুর জেলা নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বলেন, ‘নাদিরা তৃতীয় লিঙ্গের হলেও নারী হিসেবে ভোটার হয়েছেন।’

২০০৭ সাল থেকে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরু পর ভোটারের লিঙ্গ পরিচয় ছিল নারী কিংবা পুরুষ। ২০১৩ সালের নভেম্বরে হিজড়াদের লিঙ্গ পরিচয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়। এরপর ২০১৪ সালের জুলাইয়ে ভোটার নিবন্ধন বিধিমালায় সংশোধন আনে নির্বাচন কমিশন। সেই থেকে নিবন্ধন ফরমে নারী, পুরুষ ও হিজড়া-তিন লিঙ্গ পরিচয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

নাদিরা খানম বলেন, ‘সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত ও নির্যাতিতদের সহায়ক হিসেবে কাজ করার পাশাপাশি আমার মতো যারা তৃতীয় লিঙ্গ ওরাও কিছু কাজ করতে পারে এবং সমাজে তাদেরও কিছু কন্ট্রিবিউশন আছে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে