,

সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী আর নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী (৭৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি অনেক দিন ধরে হৃদ্‌রোগ, কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রামের মেহেদিবাগের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মহিউদ্দিন চৌধুরীকে গতকাল বেলা ১১টার দিকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যার পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক লিয়াকত আলী খান তাঁর মৃত্যুর বিষয়টি আজ সকালে নিশ্চিত করেন।

চিকিৎসকেরা জানান, গত ১১ নভেম্বর মহিউদ্দিন চৌধুরীকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে পরদিন তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ১৬ নভেম্বর সিঙ্গাপুর নেওয়া হয়। ২৬ নভেম্বর কিছুটা সুস্থ হয়ে ঢাকায় ফেরেন। ১২ ডিসেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যান।

বাদ আসর লালদীঘি মাঠে মহিউদ্দিন চৌধুরীর জানাজা হবে। মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শোক জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে