,

সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী লাইফ সাপোর্টে

news-image

নিজস্ব প্রতিবেদক : জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চট্টগ্রামের অবিসংবাদিত নেতা, নগর আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, এ বি এম মহিউদ্দিন চৌধুরী। নগরীর মেহেদিবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সিঙ্গাপুর ও ঢাকার স্কায়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসা শেষে মঙ্গলবার চট্টগ্রামের চশমা হিল নিজ বাসায় আসেন মহিউদ্দিন চৌধুরী।

কিন্তুু বৃহস্পতিবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থা আবারো অবনতি হলে বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার রাত ১১ টায় ম্যাক্স হাসপাতালে গিয়ে দেখা যায়। পুরো হাসপাতাল এলাকায় চট্টগ্রাম নগরী,উত্তর ও দক্ষিন জেলার নেতাকর্মীদের প্রচুর ভিড়। অনেক নেতাকর্মী কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে।

এসময় ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খান উপস্থিত সাংবাদিকদের জানান, মহিউদ্দিন চৌধুরীর শারীরিক অবস্থা তেমন ভালো নয়। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এ অবস্থা থেকে ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে আমরা সব রকম চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। দেখা যাক আল্লাহ এক প্রকার ভরসা। উনার শরীরের কোনো অর্গানই কাজ করছে না। এর আগে ১১ নভেম্বর রাতে নিজ অসুস্থ হয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরী।

এসময় মৃদু হার্ট অ্যাটাক এবং কিডনিজনিত রোগে আক্রান্ত হওয়া প্রথমে তাকে ম্যাক্স হাসপাতালে এবং ঢাকার স্কায়ারে পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুস্থ হয়ে ২৬ নভেম্বর রাতে মহিউদ্দিনকে নিয়ে দেশে আসেন তার ছেলে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নোফেলসহ স্বজনরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে