,

মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারত ও রাশিয়ার বীর যোদ্ধাদের অভ্যর্থনা

news-image

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারত ও রাশিয়ার সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত বীর যোদ্ধাদের একটি প্রতিনিধিদলকে ঢাকায় অভ্যর্থনা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেল রেডিসনে ওই অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পারস্পরিক কুশলাদি বিনিময়ের পর সেনাপ্রধান বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে তাঁদের অবদান অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করেন ও তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। পরে তিনি বীর যোদ্ধাদের উপহারসামগ্রী দেন।

স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী বীর যোদ্ধাসহ ৫৫ সদস্যের ভারতীয় ও ছয় সদস্যের রাশিয়ার বিশেষ প্রতিনিধিদল বিজয় দিবস উপলক্ষে ছয়দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার ঢাকায় আসেন। ভারতীয় প্রতিনিধিদলকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান লজিস্ট্কিস এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।

প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ভারতীয় সশস্ত্র বাহিনীর ২৬ জন ও রাশিয়ার চারজন সদস্য বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করেন।

সফরকালে ভারতীয় প্রতিনিধিদলটি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচিতে যোগদান ছাড়াও জাতীয় ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং মহান মুক্তিযুদ্ধের সময়কালে টাঙ্গাইলের প্যারা ড্রপিং সাইট পরিদর্শন করবেন। প্রতিনিধিদলটি আগামী ১৯ ডিসেম্বর নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করবেন।

উল্লেখ্য, ভারত সরকারের আমন্ত্রণে বাংলাদেশ থেকেও বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ৩০ সদস্যের মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ছয়জন কর্মকর্তা সস্ত্রীক ১৪ ডিসেম্বর কলকাতা গেছেন। -বাসস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে