,

বিরুশকা কোথায় হানিমুন সারছেন ?

news-image

বিনোদন ডেস্ক : বিয়েটা ভালোভাবেই সারলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা। এবার পালা মধুচন্দ্রিমার। তবে মধুচন্দ্রিমাটা কোথায় সারছেন এই তারকা দম্পতি?

দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, ‘রোমান হলিডে’- এর মতো বিখ্যাত রোমান্টিক ধাঁচের ছবির শুটিং যেখানে হয়েছে, সেই রোম শহরেই বিবাহ-পরবর্তী রোমান্সের সময়টুকু কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বিরুশকা দম্পতি।

দ্য টাইমস অব ইন্ডিয়ার একটি সূত্র জানায়, ‘এরই মধ্যে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন বিরাট ও আনুশকা। সেখানে এক সপ্তাহের মতো সময় কাটাবেন তাঁরা। এরপর রওনা দেবেন ভারতের উদ্দেশে।’ তবে এখানে তাঁদের মধুচন্দ্রিমার শেষ নয়। দিল্লিতে বিবাহ অভ্যর্থনার অনুষ্ঠান সেরে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবেন বিরাট। সেখানে তাঁর সঙ্গী হবেন আনুশকা।

নিউজ ১৮-এর খবরে প্রকাশ, দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতির ফাঁকেই মধুচন্দ্রিমা সারবেন বিরাট-আনুশকা জুটি। বড়দিন এবং ইংরেজি নতুন বছর উদযাপন করে জানুয়ারির প্রথম সপ্তাহে ভারতে ফিরবেন আনুশকা। ফিরেই চলচ্চিত্রের কাজে ব্যস্ত হয়ে পড়বেন। শাহরুখ খানের বিপরীতে আনন্দ এল রায়ের পরবর্তী ছবির কাজে যোগ দেবেন আনুশকা।

এ ছাড়া ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হবে ‘সুই ধাগা’ চলচ্চিত্রের ছবির শুটিং। যেখানে তাঁর বিপরীতে থাকছেন বরুণ ধাওয়ান। আর ৯ ফেব্রুয়ারি থেকে মুক্তি পেতে যাওয়া ‘পরী’ ছবির প্রচারেও দেখা যাবে আনুশকাকে। ছবিটিতে তাঁর বিপরীতে রয়েছেন টালিউডের পরমব্রত চট্টোপাধ্যায়। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা সফরে ব্যস্ত থাকবেন বিরাট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে