সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিন নিয়ে সালমানের পরিকল্পনা

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেতা সালমান খান। বিশ্বে তার রয়েছে অসংখ্য ভক্ত-অনুরাগী। আগামী ২৭ ডিসেম্বর বয়স ৫২ বছর পূর্ণ হতে চলেছে এ অভিনেতার। তবে এরই মধ্যে তার জন্মদিনের আয়োজন নিয়ে ভক্তদের মাঝে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

সাধারণত নিজের জন্মদিনে বড়সড় পার্টির আয়োজন করে থাকেন সালমান খান। সেখানে পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকেন বলিউডের প্রথম সারির সব তারকারা। তবে বিগত বছরের মতো এবার তেমনটা হচ্ছে না বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এবার জন্মদিন পরিবারের সদস্যদের সঙ্গে কাটাবেন সালমান। সবাইকে নিয়ে কোনো একটি সুন্দর-মনোরম স্থানে বেড়াতে যাবেন তিনি। তবে স্থান এখনো চূড়ান্ত হয়নি। জন্মদিনের কয়েকদিন পরেই নতুন বছর। তাই সেটিও একসঙ্গে উদযাপন করবেন।

বর্তমানে টাইগার জিন্দা হ্যায় সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সালমান খান। বড়দিন উপলক্ষে আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে এটি। সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। এতে সালমানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার সিক্যুয়েল টাইগার জিন্দা হ্যায়। প্রথম সিনেমাটিতেও জুটি বেঁধেছিলেন সালমান-ক্যাটরিনা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা