,

বিয়ে মেনে নিলেন আনুশকার সাবেক প্রেমিকও!

news-image

বিনোদন ডেস্ক : বিরাট কোহলির সঙ্গে আনুশকা শর্মার বিয়ে হয়েছে গত সোমবার। এরপর শুভেচ্ছা বন্যায় ভাসেন দুই ভুবনের এই দুই তারকা। এমনকি তাদের শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলির বিয়ে করতে চেয়ে আলোচনায় আসা নারী ইংলিশ ক্রিকেটার ড্যানিয়েল ওয়েটও। তবে শুভেচ্ছা না জানালেও বিরাট-আনুশকার বিয়ের ছবিতে লাইক দিয়ে গোপনে নব দম্পতিকে স্বাগত জানালেন আনুশকার সাবেক প্রেমিক বলিউড অভিনেতা রণবীর সিং।

এখন আপনার প্রশ্ন হতে পারে, দীর্ঘদিন ধরেই তো বিরাট কোহলির সঙ্গে আনুশকার প্রেমের সম্পর্ক শোনা যায়, তাহলে রণবীর সিং কোথা থেকে এল। ভারতীয় গণমাধ্যমে খবর, ২০১০ সালে আনুশকা ও রণবীর দু’জন প্রথম একসঙ্গে কাজ করেছিলেন মনীশ শর্মা পরিচালিত ‘ব্যান্ড বাজা বারাত’ছবিতে। বলিউড মহলে জোর গুঞ্জন, সেই থেকেই সম্পর্কের সূত্রপাত এবং পরে প্রেম, তারপর বিচ্ছেদও। তবে সম্পর্ক নিয়ে কেউই কোনো দিন মুখ খোলেননি। বিচ্ছেদের পরেও জোয়া আখতারের ‘দিল ধরকনে দো’ (২০১৫) ছবিতে একসঙ্গে কাজ করেন তাঁরা।

এ অবস্থায় সাবেক প্রেমিকার বিয়ের পর আবারও আলোচনায় রণবীর সিং। প্রাক্তন প্রেমিকার বিয়ের খবর পেয়ে কতটা খুশি রণবীর? সে প্রশ্নের উত্তর পাওয়া না গেলেও সোশ্যাল মিডিয়ায় বিরাট-আনুশকার বিয়ের ছবিতে লাইক দিয়ে তাদেরকে স্বাগত জানিয়েছেন রণবীর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে