,

ব্লগার নিলয় হত্যা: ২৪ জানুয়ারি প্রতিবেদন দাখিল

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ে আলোচিত ব্লগার নীলাদ্রি চ্যাটার্জি ওরফে নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর হাকিম আমিনুল হকের আদালত এ আদেশ দেন।

আজ মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান প্রতিবেদন দাখিল করতে পারেননি।

এ কারণে আগামী ২৪ জানুয়ারি নতুন দিন ধার্য করেন আদালত।

মামলার এজাহার থেকে জানা যায়, রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চমতলায় ২০১৫ সালের ৭ আগস্ট দুপুরে নীলাদ্রিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

বাসা ভাড়া নেয়ার কথা বলে চার যুবক নিলয়ের বাসায় প্রবেশ করে।
পরে তারা অস্ত্রের মুখে নিলয়ের স্ত্রী আশামণিকে জিম্মি করে নিলয়কে হত্যা করে।

ওই দিন রাত সাড়ে ১১টার দিকে আশামণি অজ্ঞাত চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে