,

আবারও এক হচ্ছেন তারা

news-image

বিনোদন ডেস্ক : হলিউডের আইকনিক তারকাজুটি ছিলেন ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। একসঙ্গে আদর করে তাদের ব্রাঞ্জেলিনা বলে ডাকা হতো। তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক নিয়ে ছিলো বিস্তর আলোচনা। কিন্তু সম্পর্কে বিচ্ছেদ ঘটে বিয়ে করার মাত্র দুবছর পরই।

সে থেকেই আলাদা থাকেন এই দুই তারকা। দত্তক নেয়া ছয় সন্তানকে নিয়ে অ্যাঞ্জেলিনা জোলি আলাদা বাড়িতেই থাকেন। এরইমধ্যে নতুন করে জানা গেল, আবারও এক হচ্ছেন তারা। আর এই এক হওয়ার উদ্দেশ্য বড়দিনের উৎসব।

সামনেই আসছে বড় দিন। আর সে উৎসব উপলক্ষে দিনটি সন্তান ও সাবেক স্ত্রীর সাথে কাটানোর ইচ্ছা পোষন করেছেন ব্রাড। কিন্তু অ্যাঞ্জেলিনা প্রথমে তাতে অনুমতি দেননি। কারণ তিনি পরিকল্পনা করেছিলেন সন্তানদের নিয়ে কম্বোডিয়া যাবেন ক্রিসমাস পালন করতে। কিন্ত সেসময় সন্তানরা আবদার করেন অন্তত আর একবার আগের মতো সবাই একসাথে ক্রিসমাস পালন করা হোক।

সন্তানদের আবদার তো আর ফেলতে পারেন না জোলি। তাই আগামী ক্রিসমাসে আবারো একসঙ্গে হচ্ছেন এই আলোচিত তারকা জুটি। গুঞ্জন শোনা যাচ্ছে জোলির পরবর্তী ছবির প্রযোজনাও করবেন ব্রাড পিটের প্রযোজনা প্রতিষ্ঠান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে