সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রীপুত্র তমালকে কারাগারে প্রেরণ

news-image

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার চার সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বুধবার বেলা একটায় জামিনের জন্য শিরহান শরীফ তমালকে পাবনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। সেখানে আমলি আদালতের হাকিম রেজাউল করিম জামিনের আবেদন বাতিল করে তমালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক শিরহান শরীফ তমালের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর তথ্য অনুযায়ী আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৯ নভেম্বর ঈশ্বরদী উপজেলার অদূরে চরসাহাপুর রূপপুর প্রকল্পের সাইট অফিসের সামনে এক আওয়ামী লীগ নেতার (রবিউল আলম বুদু) সমর্থকদের ওপর হামলার ছবি তুলতে গেলে পাবনার চার সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হন। হামলায় আহত সাংবাদিকেরা হলেন বেসরকারি টিভি চ্যানেল সময় টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ (৩৮), এটিএন নিউজের রিজভি রাইসুল জয় (৩২), ডিবিসি টিভির পার্থ হাসান (৩০) ও ক্যামেরাম্যান মিলন মাহমুদ (৩০)। আহত ব্যক্তিদের পক্ষ থেকে এ ঘটনায় ঈশ্বরদী থানায় পরদিন একটি মামলা করা হয়। মামলায় শিরহান শরীফ তমাল ও দলের সাধারণ সম্পাদক রাজিব সরকারের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়। মামলার বাদী ডিবিসির পাবনা প্রতিনিধি পার্থ হাসান।

সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় পাবনার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ বিক্ষোভ, মানববন্ধন ও পথসভা করে। এসব কর্মসূচি থেকে আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন জানান, সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলায় গত মঙ্গলবার পর্যন্ত ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তমালের জামিন নামঞ্জুর হওয়ায় বর্তমানে ১১ জন পাবনা জেলহাজতে রয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা