,

ভূমিমন্ত্রীর ছেলে জেলে

news-image

পাবনার ঈশ্বরদীতে চার সাংবাদিককে মারধরের ঘটনায় দায়ের মামলায় ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১টায় পাবনার আমলি আদালত-১ এ শিরহান শরীফ তমাল হাজির হয়ে জামিন আবেদন করলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠান।

গত ২৯ নভেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় পাবনার ঈশ্বরদীতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শিরহান ও তার ক্যাডার বাহিনীর হামলায় পাবনার চার সাংবাদিক আহত হন।

তারা হলেন সময় টেভিভিশন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, এটিএন নিউজের পাবনা প্রতিনিধি রিজভী রাইসুল ইসলাম জয়, ডিবিসি নিউজের পাবনা প্রতিনিধি পার্থ হাসান ও ক্যামেরাপারসন মিলন হোসেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে