,

রাজশাহীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

news-image

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারীসহ তিনজনের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুই বাসের আরও ১৮ যাত্রী।
গোদাগাড়ী থানার ওসি হিফজুল আলম মুন্সী জানান, বুধবার সকাল ৭টার দিকে উপজেলার মাটিকাটা কলেজের সামনে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – নওগাঁর পোরশা উপজেলার বন্দাপাড়া গ্রামের সৌকত আলীর ছেলে শুভ (২৮), চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনা মশলা গ্রামের মজিদ মোল্লার স্ত্রী আছিয়া বেগম (৬৫) ও নওঘাঁর সাপাহার উপজেলার দিঘিপাড়ার আলিমুদ্দিনের ছেলে হারুনুর রশিদ (৩৯)।

ওসি হিফজুল বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একতা পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হৃদয় ট্রাভেলসের মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে হৃদয় ট্রাভেলসের সহকারী শুভ ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে মারা যান আছিয়া ও হারুন।”

পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

ওসি হিফজুল বলেন, গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আটজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে