,

রাজধানীতে সেলুনে বিস্ফোরণে তিন কর্মচারী দগ্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজারের একটি সেলুনে বিস্ফোরণে ঘটনায় দোকানের তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দিলু রোডের ইনসাফ হাসপাতাল সংলগ্ন ‘বিনোদ সেলুন’ নামের একটি দোকানে এ বিস্ফোরণে ঘটনা ঘটে।

জানা গেছে, ওয়াসার কাজের জন্য দোকানের সামনে থাকা কোনো গ্যাস পাইপের লাইন লিকেজ হয়ে ওই সেলুনের ভেতরে গ্যাস ছড়িয়ে পড়ে। পরে রাতে যখন কাজ শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তখন মশার কয়েল ধরাতে গেলে ওই বিস্ফোরণ হয়। এতে সেলুনের ভেতরে থাকা ওই ৩ কর্মচারী দগ্ধ হন।

আহতদেরকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে