,

বিপিএলের খেলা দেখা অবস্থায় ২ ভাইকে ছুরিকাঘাতে হত্যা

news-image

গাজীপুরের টঙ্গীতে বিপিএলের ফাইনাল ম্যাচের খেলা দেখা অবস্থায় প্রবাসী দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে সিটি কর্পোরেশনের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দত্তপাড়া মাতব্বর বাড়ি এলাকার মুজিবুর রহমানের ছেলে দুবাই প্রবাসী আক্তার হোসেন (৩৫) ও তার চাচাতো ভাই ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে ইতালি প্রবাসী আসিফুর রহমান মিম (২৭)।

টঙ্গী থানা পুলিশের ওসি ফিরোজ তালুকদার এবং এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ৭টার দিকে দত্তপাড়ার মাতব্বর বাড়ি এলাকায় বিপিএলের ফাইনাল খেলা দেখছিল দুই ভাই।

এ সময় অতর্কিতভাবে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। হামলা চালিয়ে দুর্বৃত্তরা আক্তার হোসেন ও আসিফুর রহমানকে ছুারিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি ফিরোজ তালুকদার আরও জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতি পক্ষের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। তবে ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে এবং হত্যাকরীদের ধরতে অভিযান চলছে বলেও জানান ওসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে