,

সিভিল এভিয়েশনের নির্বাহী প্রকৌশলী গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : সিভিল এভিয়েশনের নির্বাহী প্রকৌশলী আসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের মামলায় আজ মঙ্গলবার সকালে সিভিল এভিয়েশন কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক সামছুল আলম। জানা গেছে, কক্সবাজার বিমানবন্দরে জেনারেটর সরবরাহ কাজে অনিয়ম তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা (আইও) হিসেবে নির্বাহী প্রকৌশলী আছির উদ্দিনকে নিযুক্ত করা হয়। অভিযোগ আছে, তদন্তের দায়িত্ব পেয়ে তিনি জাল ও ভুয়া কাগজপত্র তৈরি করে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবি করে চিঠি দেন।

এ ছাড়াও এই প্রকৌশলীর বিরুদ্ধে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের জহুরা মার্কেটের সামনে ও ১৪ নম্বর সেক্টরের বিলাসবহুল বাড়ি তৈরির অভিযোগ রয়েছে। পরে আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক চলতি বছরের মে মাসে আসির উদ্দিনের বিরুদ্ধে মামলা করে।

এ ব্যাপারে সামছুল আলম আরো বলেন, সকালে সাড়ে ৯টার দিকে সিভিল এভিয়েশন কার্যালয়ের সামনে থেকে আসির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে