,

ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী বিজয় মেলার উদ্ধোধন 

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সাত দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন হয়েছে।

রবিবার  সন্ধ্যায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে মেলার শুভ উদ্বোধন করেন- ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসনের সহযোগিতায় ও বিজয় মেলা উদযাপন পরিষদের উদ্যোগে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বর প্রাঙ্গনে ১০ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা।

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানেরে সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।

প্রতিদিন স্থানীয় ও বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীদের পরিবেশনায় মেলায় মুক্তিযুদ্ধের সঙ্গীত, নাটক, আবৃত্তি ও নৃত্যনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক