,

প্রধানমন্ত্রী আগামীকাল ফ্রান্স যাচ্ছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : তিন দিনের সরকারি সফরে আগামীকাল সোমবার ফ্রান্স যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউএনসিএলওএস সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

সফরকালে তিনি দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন। এ ছাড়া আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার প্যারিসে অনুষ্ঠিত ওয়ান প্লানেট সামিটে অংশ নিবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানিয়েছেন, ‘সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোজন ও জলবায়ু সহনশীলতা বিষয়ে বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সুনির্দিষ্ট প্রস্তাবনা ঘোষণা করবেন।

পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের গৃহীত নানা পদক্ষেপ ও সাফল্যের বিষয়টিও তুলে ধরবেন তিনি।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব শহীদুল হকসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে