,

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান নিখোঁজ

news-image

নিজস্ব প্রতিবেদক : ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান সোমবার বিকেল থেকে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) মারুফের বিদেশ ফেরত মেয়ে সামিহা ধানমন্ডি থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহিল কাফি এ বিষয়ে জানান, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মেয়েকে রিসিভ করতে বিমানবন্দরের উদ্দেশে ধানমন্ডির বাসা থেকে বের হন মারুফ।

এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি বিমানবন্দরে যাননি বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। তার ব্যবহৃত গাড়িটি খিলক্ষেত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

এসি আরও বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা কাজ শুরু করেছি। তাকে খুঁজে পেতে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে। পুলিশ জানিয়েছে, মারুফ জামানের সর্বশেষ কল লোকেশন দক্ষিণ খানের সালনায় পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি