,

ঝামেলাহীন ভিসা সুবিধা পাবে বাংলাদেশ : ভারতীয় হাই কমিশনার

news-image

বাংলাদেশের নাগরিকরা বর্তমানে ২৪ ঘণ্টা অনলাইনের মাধ্যমে ভিসার আবেদন করতে পারছে। আগের থেকে অনেক সহজে ভিসা পাচ্ছে তারা। সামনে আরো সহজে ঝামেলাহীণ ভিসা সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্সবর্ধন শ্রিংলা।
সোমবার রাজধানীতে ঢাকা রিজেন্সি হোটেলে ভারতের উডল্যান্ড হাসপাতাল ও উপসম বাংলাদেশের মধ্যকার একটি সমঝোতা স্বারক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শ্রিংলা বলেন, চলতি বছর ৪০ লাখ বাংলাদেশিকে ভিসা সুবিধা দেয়া হয়েছে। ভিসা পেতে আগে অনেক ভোগান্তি পোহাতে হতো। বর্তমানে ভিসা সেবার জন্য আলাদা ডেস্ক গঠন করা হয়েছে। তাই এখন আর ভিসা পেন্ডিং থাকে না। এছাড়া ভারতে যাওয়ার জন্য আগে বর্ডারে যাত্রীদের অপেক্ষা করতে হতো। এখন স্ট্রপিজে ইমেগ্রেমনের ব্যভস্থা করায় মাত্র ৬ ঘণ্টায় ঢাকা থেকে কলকাতা যাওয়া যাবে। ভাড়াও কম, সর্বনিম্ম ১১ শত টাকা।
বর্তমান সরকারের সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, গত বছর বাংলাদেশ ভয়াবহ এক সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলো। অথচ ১ বছরের ব্যবধানে সরকার জনগণকে নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে। এটা একটি বড় সাফল্য।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ১৯৭১ সাল থেকে। ভারত ও ইন্দিরা গান্ধি বাংলাদেশের পরিক্ষিত বন্ধু। এই বন্ধন রক্ত দিয়ে গড়া। সন্ত্রাসবাদ সম্পর্কে তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস দক্ষিণ এশিয়ার মানুষের শত্রু। আমরা জনগণকে সম্পৃক্ত করে এই সমস্যা মোকাবিলা করবো।
অনুষ্ঠানে উপশমের পক্ষ থেকে জানানো হয়, তারা মেডিকেল ভিসা প্রসেসিংয়ের জন্য বাংলাদেশিদের থেকে কোনো ফি নিবে না। আর উডল্যান্ড জানায়, তারা মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের জন্য ১০ শতাংশ ছাড়ের ব্যবস্থা রেখেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে