,

শরীয়াহ আইনের ৭(১) ধারায় নোটিশ পাঠিয়েছি : শাকিবের আইনজীবী

news-image

অনলাইন প্রতিবেদক : বেশকিছু দিন ধরে শাকিব-অপু দম্পতিকে ঘিরে যে গুঞ্জণ শোনা যাচ্ছিল, অবশেষে সেটাই যেন পূর্ণতা পেতে যাচ্ছে। কারণ শাকিব খান নাকি অপু বিশ্বাসকে তালাকের নোটিশ পাঠিয়েছেন। তবে অপু বিশ্বাস নোটিশটি গ্রহণ করেছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, মুসলিম শরীয়াহ আইনের ৭(১) ধারায় নোটিশটি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন শাকিবের আইনজীবী অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম সিরাজ। তিনি বলেন, ‘গত ২২ নভেম্বর এই নোটিশটি পাঠানো হয়েছে। ‘ মুখের কথা শেষ না হতেই প্রশ্ন ছোড়া হলো নোটিশটি অপুকে সেই দিনই পাঠিয়েছেন কিনা? এবার অ্যাডভোকেট সিরাজ বলেন, ‘দেখুন আমার দায়িত্ব তালাকের নোটিশ ইস্যু করা, পাঠানোর দায়িত্ব শাকিব খানের। নোটিশটি আমি তাকে হাস্তান্তর করেছি। ‘

জানা গেছে, ইতিমধ্যে শালিসি পরিষদের বৈঠকের জন্যও নোটিশ পাঠানো হয়েছে। ৯০ দিনের মধ্যে শালিসি বৈঠকে শাকিব খান এবং অপুর সমঝোতা না হলে পরবর্তীতে ডিভোর্সের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে