,

পোপ ফ্রান্সিস সোহরাওয়ার্দী উদ্যানে প্রার্থনা সভায় যোগ দিয়েছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : খ্রিস্টান সম্প্রদায়ের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিস সোহরাওয়ার্দী উদ্যানে উপাসনা ও যাজকদের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এখানে তিনি বক্তব্যও রাখছেন।

দেশের খ্রিস্টান সম্প্রদায়ের ৮০ হাজার রোমান ক্যাথলিক এই প্রার্থনা সভায় যোগ দিয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টায় শুরু হয় এই আয়োজন। হাজার হাজার মানুষ এতে যোগ দিয়েছেন। পোপ ফ্রান্সিসের সফর উপলক্ষে বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নেই তিল ধারনের ঠাই।

বাংলাদেশে শীর্ষ ক্যাথলিক কর্মকর্তা কার্ডিনাল প্রেট্রিক দা রোজারিও এক সংবাদ সম্মেলনে বলেছেন, পোপ ফ্রান্সিস এ সভায় বাংলাদেশের সকল জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করবেন। বাংলাদেশের শান্তি ও সম্প্রীতি উদযাপন করতে পোপের আগমন খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ব্যাপক আনন্দ, আশা ও গর্বের বিষয়।

বাংলাদেশে পোপ ফ্রান্সিসের এই সফর ভ্যাটিকানের রাষ্ট্র প্রধান ও প্রধান ধর্মগুরুর দ্বিতীয় সফর। ৩১ বছর আগে ১৯৮৬ সালের ১৯ নভেম্বর ভ্যাটিকানের পোপ জন পল দ্বিতীয় সরকারি সফরে বাংলাদেশে আসেন।

সমাবেশের পরে পোপ ফ্রান্সিস ঢাকার বারিধারায় ভ্যাটিক্যান দূতাবাস পরিদর্শন করবেন। সেখানে তিনি বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া পোপ নগরীর আর্চবিশাপ হাউসে বাংলাদেশের বিশপদের সঙ্গে বৈঠক করবেন।

আগামীকাল শনিবার পোপ তেজগাঁও মাদার তেরেসা হাউস পরিদর্শন এবং হলি রোজারি চার্চে ধর্মগুরু ধর্মীয় ও পবিত্র নারী ও পুরুষ, সেমিনারিয়ান নবিসদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকেল ৩টা ২০ মিনিটে নগরীর নটরডেম কলেজে প্রায় ১০ হাজার নবীনদের সামনে ভাষণ দেবেন।

হযরত শাহজালাল বিমান বন্দরে আনুষ্ঠানিক বিদায় জানানোর পর বিকের ৫টায় পোপ ঢাকা ত্যাগ করবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে