সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ভাতিজার হাত ধরে চাচি উধাও

news-image

খাগড়াছড়ি প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুফুকে নিয়ে ভাতিজা উধাও হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার স্বামীর কষ্টে জমানো টাকা-পয়সা নিয়ে টমটমচালক ভাতিজার হাত ধরে উধাও হয়েছেন এক চাচি।

দুই সন্তানের জননী চাচির বয়স ৩৩ বছর হলেও ভাতিজা মো. ইলিয়াছের বয়স ২২।পার্বত্য খাগড়াছড়ির পানছড়ির আইয়ুব নগর গ্রামে এ ঘটনা ঘটে। ভাতিজার হাত ধরে চাচির নিরুদ্দেশ হওয়ার বিষয়টি দুর্গম পানছড়িতে চায়ের টেবিলে ঝড় তুলেছে। সবার মুখে মুখে এখন এ আলোচনা-সমালোচনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পানছড়ির আইয়ুব নগর গ্রামের মো. আবদুল বারেকের ছেলে মো. শাহাদাত হোসেন ১৪ বছর আগে পারিবারিকভাবে মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের উত্তরপাড়ার মৃত কালা মিয়ার মেয়ে আমেনা বেগমকে বিয়ে করেন। ১৪ বছরের দাম্পত্য জীবনে তারা দুই সন্তানের জনক-জননী।

প্রায় এক যুগ ধরে মো. শাহাদাত হোসেন চট্টগ্রামের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আছেন। এই সুযোগে স্বামী মো. শাহাদাত হোসেনের আপন বড় ভাই মো. দেলোয়ার হোসেনের ছেলে টমটমচালক মো. ইলিয়াছের সঙ্গে আমেনা বেগমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

চাচি-ভাতিজার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বাস্তবে রূপ দিতে বুধবার সকালের দিকে দুই সন্তানকে নিয়ে ভাতিজার হাত ধরে নিরুদ্দেশ হন চাচি।

গত বুধবার রাত ১২টার দিকে মো. ইলিয়াছের টমটম খাগড়াছড়িতে পাওয়া গেলেও এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি। বন্ধ রয়েছে তাদের দুইজনের মোবাইল নম্বর। ছেলের এমন ঘটনায় ভেঙে পড়েছেন মো. ইলিয়াছের বাবা কৃষক মো. দেলোয়ার হোসেন।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে চট্টগ্রামে কর্মরত আমেনা বেগমের স্বামী মো. শাহাদাত হোসেন বলেন, ১৪ বছরের দাম্পত্য জীবনে কোনো কিছুর ঘাটতি ছিল না। আমার ঘরে থাকা প্রায় এক লাখ টাকা, বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলাদি এবং স্বর্ণালঙ্কার নিয়ে ভাতিজার হাত ধরে পালিয়েছে আমেনা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. আমিরুল বশর বলেন, বিষয়টি শুনেছি। এ ঘটনায় সমাধানের পথ খুঁজছেন পরিবারের লোকজন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা