,

নতুন নির্মাতারা ভবিষ্যতে বাংলা সিনেমাকে অনেক দূর নিয়ে যাবে : শাকিব

news-image

বিনোদন ডেস্ক : ভারতের হায়দরাবাদে পৌঁছেছেন চিত্রনায়িকা ববি। ‘নোলক’ সিনেমার শুটিংয়ে হওয়া উপলেক্ষ তিনি সেখানে রয়েছেন। তবে সিনেমার নায়ক শাকিব খান বৃহস্পতিবার বিকেলে যাওয়ার কথা ছিল। এই সিনেমার পরিচারক রাশেদ রাহা এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছিলেন।

রাশেদ রাহার প্রথম সিনেমা ‘নোলক’। এর আগে এই পরিচালক কয়েকটি নাটক নির্মাণ করেন। ‘নোলক’ তার স্বপ্নের শুরু। এই সিনেমার প্রযোজকও একজন তরুণ। দুই তরুণের এই মেলবন্ধনকে স্বাগত জানিয়েছেন শাকিব খান।

তিনি বলেন, ‘আমার এই সিনেমা আধুনিক ও মানসম্মত বাংলা সিনেমা। যুগের সঙ্গে তাল মিলিয়ে যে ভালো বাংলা সিনেমা নির্মাণ করা যায়, এটি হবে তার উদাহরণ। আর তা তরুণেরাই করে দেখাবে।’

তরুণ এই পরিচালক ও প্রযোজকের ওপর আস্থা রাখছেন শাকিব খান। তিনি বলেন, ‘আমরা যদি বলিউডের দিকে তাকাই, সেখানেও দেখব, সুপারস্টাররা নতুনদের ওপর ভরসা রেখে দারুণ সব সিনেমা দর্শকদের উপহার দিচ্ছেন। আমি বিশ্বাস করি, নতুনেরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে দর্শকের রুচিকে প্রাধান্য দিতে পারে। নতুন নির্মাতারা ভবিষ্যতে বাংলা সিনেমাকে অনেক দূর নিয়ে যাবে। তাই তো নতুনদের ওপর আমার ভরসা অনেক বেশি।’

রাশেদ রাহা বলেন, ‘ছবির শুটিং শুরু হবে ১ ডিসেম্বর। কাজ হবে ২৫ দিন। এই সিনেমায় শাকিব খানকে একেবারে নতুন রূপে দেখা যাবে। এই সিনেমায় তিনি বাইক রেসিং করবেন। আরও অনেক চমক আছে।’

‘নোলক’ সিনেমায় শাকিবের নায়িকা ববি। তিনি এর আগে শাকিবের সঙ্গে আরও কয়েকটি সিনেমায় কাজ করেছেন। ‘নোলক’ সিনেমায় আরও আছেন মৌসুমী, ওমর সানী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে