,

এক বছর অপেক্ষা করতে হবে সালমানকে!

news-image

বিনোদন ডেস্ক : বিশ্ব সুন্দরী মানুষী চিল্লারকে নিজের ছবিতে বলিউডে অবিষেক করাতে চান বলিউড সুপারস্টার সালমান খান। ভারতের বিভিন্ন গণমাধ্যমে গতকাল বুধবার এ খবর প্রকাশিত হয়।

এর আগে, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, ডেইজি শাহ, জেরিন খানের মতো প্রতিভাবান অভিনেত্রীদের বলিউডে অভিষেক করানোর অভিজ্ঞতা রয়েছে তার। সেক্ষেত্রে বলিউডে গুঞ্জন সুলতান খ্যাত এই তারকার অফার লুফে নিতে পারেন মানুষী। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি বিশ্ব সুন্দরী।

বলিউড ডট কমের খবরে বলা হয়, প্রত্যেক বিশ্ব সুন্দরীকে গুডউইল অ্যাম্বাসেডর, রোল মডেল এবং এমনকি দাতব্য সংস্থার জন্য তহবিল সংগ্রহ করতে হয়। তাছাড়া বিশ্বের প্রসিদ্ধ কোনো কোম্পানির সঙ্গে তাদের বিশেষ কোনো চুক্তিও থাকতে পারে। সেই চুক্তি শেষ হওয়ার পরই তারা চলচ্চিত্রে অভিনয়ের জন্য স্বাক্ষর করতে পারে।

মানুষীও বলেছে যে, এই মুহূর্তে বলিউডে আমার নজর নেই। সেটা অন্তত এক বছর। সংবাদ সম্মেলনে মিস ওয়ার্ল্ড বলেন, পরবর্তী এক বছর মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে চাই।

এই কারণে আমাকে চারটি মহাদেশ ভ্রমণ করতে হবে। সেই হিসেবে মানুষী যদি সালমানের প্রস্তাবে রাজিও হয়, তারপরও মিস ওয়ার্ল্ডকে নিজের সিনেমায় অভিষেক করাতে এক বছর অপেক্ষা করতে হবে বলিউড সুপারস্টারকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে