সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে যুবকের ছুরিকাঘাতে পুলিশসহ আহত ৪

news-image
পাপন সরকার শুভ্র,রাজশাহী : মঙ্গলবার দিবাগত রাত ২ট। সেই সময় এক যুবকের ছুরিকাঘাতে পুলিশসহ চারজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে রাজশাহী মহানগরীর রেলগেট কামারুজ্জামান চত্বরে।
পরক্ষণে পুলিশ শটগানের গুলি ছুড়ে ওই যুবককে নিয়ন্ত্রণ করে আটক করে। তার
নাম বনান (৩৩)। তার বাড়ি নগরীর সপুরা এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে বনান সিটি কর্পোরেশনের লাইট পোষ্ট অতর্কিত
ভাঙচুর চালাতে থাকে। এসময় নগরী ঘোষপাড়া এলাকার এক যুবক ও রাজশাহী সিটি
কর্পোরেশনের স্টাফ স্বাধন (৩০) বাধা দিতে আসলে তাকে নাকের উপর আঘাত করে।
বিষয়টি দেখতে পেয়ে চা বিক্রেতা কেরামিন এগিয়ে আসলে তাকেও এলোপাথাড়ি ছুরির
আঘাত করে বনান।
খবরপেয়ে ঘটনাস্থলে বোয়ালিয়া থানার টহল দল উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করার
চেষ্টা করলে পুলিশের উপরেও হামলা চালায় যুবকটি। তার হামলায় দুইজন পুলিশ
সদস্য আহত হন। পরে পুলিশ দুই রাউন্ড শটগানের গুলি ছুরে পরিস্থিতি
নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর যুবকটিকে গ্রেফতার করে। পরে আহত দুই জনসহ
হামলাকারী যুবকটিকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল
কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বোয়ালিয়া থানার অফিসার্স ইনচার্জ আমানুল্লাহ হামলার কথা শিকার করে বলেন, এইভাবে সাধারণ জনগণ ও পুলিশের উপর অতর্কিত ছুরির আঘাত কোন সাধারণ ব্যক্তি করতে পারে না। কি কারণে এই ধরনের হামলা চালানো হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা