বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিক্ষোভ ,প্রতিবাদ সভা

news-image

আবু রায়হান চৌধুরী :  রোববার কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল শিকদারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উপজেলার গাজীপুর স্ট্যাশন থেকে কড়িকান্দি উপজেলা পরিষদ পর্যন্ত উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গত ১৮ নভেম্বর দাউদকান্দির গৌরীপুরের চাঞ্চল্যকর জোড়া খুনের প্রধান আসামী শাহ আলমের উপর প্রতিপক্ষ সন্ত্রাসী হামলার ঘটনায় তিতাস উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল সিকদারকে আসামী করায় স্থানীয় আওয়ামী রাজনৈতিক মহলে ও জেলা নেতৃবৃন্দদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও মানব বন্ধনে উত্তাল হয়ে উঠেছে তিতাসের মাঠ।
উক্ত মানব বন্ধন ও প্রতিবাদ সভায় তিতাস উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, স্থানীয় সাপ্তাহিক কালপুরুষ পত্রিকার সম্পাদক এবং আ’লীগ নেতা আলাউদ্দিন মাস্টার, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সারোয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা হাবিবুল্লাহ্ বাহার, ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মীর শওকত হোসেন লিটন, মোজাম্মেল হক টিটু, উপজেলা যুবলীগ নেতা নাজমুল হাসান কিরন, উপজেলা যুবলীগ নেতা আতিকুর রহমান আতিক, যুবলীগ নেতা নূর মোহাম্মদ লালন সিকদার প্রমূখ উপস্থিত ছিলেন।
এদিকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ জাহাঙ্গীর আলম সরকার ফোনে সাংবাদিকদের বলেন, দাউদকান্দিতে হত্যাকান্ড ঘটছে আর রহস্যজনক আসামী দেয়া হচ্ছে তিতাসের নেতাদের, এটা দুঃখজনক। আমি এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। দাউদকান্দির শাহ আলম গত ১৮ নভেম্বর তার নিজ গ্রাম গোপচরে রাত ৯টার দিকে প্রতিপক্ষ সন্ত্রাসী হামলার শিকার হয়। এসময় আলমের বাম-পা কেটে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তার সঙ্গীরা আহত অবস্থায় দাউদকান্দির গৌরীপুর সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় আলমকে ঢাকায় প্রেরণ করেন।
এদিকে সন্ত্রাসী শাহ আলমের স্ত্রী আফরোজা আক্তার বাদী হয়ে তিতাস উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল সিকদারসহ ১৭জনকে আসামী করে গত বুধবার কুমিল্লা ৩নং আমলি আদালতে মামলা দায়ের করেছে। মামলাটি এফআইআর করার জন্য আদালত দাউদকান্দি থানাকে নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য,মো. শাহ-আলম গৌরীপুর বাজারে প্রকাশ্যে সাইদ ও মোহাম্মদ আলী হত্যা ও জোড়া খুন সহ একাধিক মামলার আসামী বলে পুলিশ জানায়।